আমি কখনোই তোমার কাব্যের নায়িকা হতে পারব না।
যাদের অভিমান ভাঙতে হয় না,
রাগ, জেদ, আর্তনাদ চোখে পড়ে না,
তাদের নিয়ে কবিতা লেখা যায় না।
তারা থাকে অনুভবের গভীরে, শব্দের নাগালের বাইরে,
যেখানে কবিতা পৌঁছায় না।
জানো, আমার খুব ইচ্ছে করে
এক শহর অভিমান নিয়ে বসে থাকব,
তুমি আসবে, মানাবে,
কত অজুহাত খুঁজব কথা না বলার !!
তবু চোখে চোখে সব বলে দেব,
বলেদেব আজ আমি ভীষণ অভিমানী।
কিন্তু—
তুমি আসো না,
আমিও আর অভিমান ধরে রাখি না।
অবাক লাগে ভাবতে,
আমার মতো মানুষও মায়ায় পড়ে গেল।
তোমায় নিয়ে যেদিন শেষ কবিতা লিখব,
সেদিন অনেক অভিমান থাকবে।