কবিতা আমার প্রাণের ভাষা,
কবিতা আমার মুখ,
কবিতার সাথে গলাগলি করে
পাই যে কত সুখ।
কবিতার কোলে মাথা রেখে আমার
ঘুম পায় বড় সুখে,
কবিতার ভাষায় কথা বলি আমি
বুঝতে পায় যেন লোকে।
কবিতার ভাষায় প্রতিবাদ তোলে,
বিদ্রোহী হয়ে উঠি,
কবিতার সাজে সৈনিক সেজে
রণভূমে তাই ছুটি।
এই কবিতা একদিন মোর হৃদয়ে মিশে গেল,
স্বপ্নের মতো রূপকথা হঠাৎ দেখা দিল।
সেই অভিজ্ঞতা, স্মৃতি যত
আমার মনে গাঁথা রইল।
সেই থেকে আমি কবিতার লাগি
উজাড় করি প্রাণ,
কবিতার হাতে মাথা রেখে
যেন টিকায় সম্মান।
কবিতা আমার হৃদয় জুড়ে,
কবিতা আমার সঙ্গ,
কবিতার কথা ভাবি সারাক্ষণ—
কবিতাতেই আমার রঙ।