পতনকালে নিরস আভায় মেতে ওঠে সূর্য,
সোনালি বর্ণের চাঞ্চল্য আকাশজুড়ে মাখে—
সর্বশেষ সেই মাখা।
চারিদিক শান্ত, চিরশীতল হাওয়া বহে,
গুনগুনিয়ে গায় যেন জীবকূলেরা এসে—
হৃদয়ে ছবি আঁকা।
চায় না ফেলে যেতে জগৎ-সভার আয়োজনকে,
চায় না যেতে আঁধারঘেরা বিরাণ ভূমির ফাঁকে—
থাকতে চাই না একা।
মানবজীবন সূর্যের মতো—আসা-যাওয়ার পালা;
থাকবে না রে কেউ চিরদিন, থাকবে কর্মের খেলা—
ইতিহাসে লেখা।