স্বাধীন

তোমায় দেওয়া ফুল

আমি সেই রাস্তায় দেখেছি তোমায়

যেখানে তোমার সাথে পরিচয়।

আমি আজো তোমার অপেক্ষায়

তোমার দেওয়া ফুল হাতে শুকায়।

 

শহর-ভরা মানুষের ভিড়েও

আমি তোমায় দেখি তাই,

আমি তোমার জন্য আজ

একটা ফুল কিনতে চাই।

 

বুক ভরা ভালোবাসাতেও

তুমি শুধু নেই,

আমি আজও তাই তোমার

জন্য ফুল কিনে যাই।