Zafor Pathan { Poetry Writer }

The War Drums of Poetry

The War Drums of Poetry
Zafor Pathan

Because I speak for humanity,
I have become the enemy of the inhumane.
Yet without stirring fear or doubt within my heart,
I shed my tears only for humankind.

I stand as a great witness
To this ongoing age of ignorance,
Watching the endless cries of humanity,
While the whole world lies hostage
In the hands of terrorists,
And corruption sits enthroned in power.

My poetry is not sharpened
On one, two, or three sides alone—
I have honed its blade in every direction,
So that arrogant killers, intoxicated with power,
May tremble and flee
Before the war drums of poetry
Echoing across the world.

No matter how fiercely
You wage ruthless hostility against poetry,
You shall never touch even a strand of its hair.
For I have merged with the hearts of the people—
I myself have become poetry,
And the guardians of humanity
Shall protect me forever.

 

কাব্য রণডঙ্কা

জাফর পাঠান

 

মানবতার পক্ষে কথা বলছি বলে আমি

অমানুষদের হয়েছি শত্রু,

বুকে তবু না জাগিয়ে কোনো সংশয় ভয়

ফেলি মানুষের পক্ষেই অশ্রু।

 

চলমান জাহেলি কালের মহাসাক্ষী আমি

দেখছি মানুষের হাহাকার, 

সন্ত্রাসীদের হাতে জিম্মি সারা জগৎভূমি

মসনদে আসীন দুরাচার।

 

আমার কাব্যের এক-দুই-তিনদিকে নয়

তীক্ষ্ণ ধার দিয়েছি চারদিকে,

পালায় যেন ক্ষমতান্ধ-অহংকারী খুনি

কাব্য রণডঙ্কা- দিকে দিকে।   

 

কবিতার সাথে যতই করো দুর্বহ দুশমনী

ছুঁতে পারবেনা কেশাগ্র তার,

মানুষের হৃদয়ে মিশে গেছি কবিতা আমি

সুরক্ষা করবেন অবতার।