Zafor pathan @ জাফর পাঠান

Arrogance is punished

Arrogance is punished

Zafor  Pathan

(The Revolutionary Voice of Humanity)

 

Beating the war drums, what makes you so proud, O wretched man?

Blood stains your hands, blood fills your plate, blood marks each step you span,

Yet Yama, the Angel of Death, pursues you—your end is in his plan.

 

You frighten the clouds, leaving the thirsty earth dry,

You frighten the soil, denying crops the chance to rise,

You clasp hands with the likes of Lord Clive—and bask in your own lies!

 

Do you think you can command the chariot of the radiant sun?

Leaning against the wind, will you sound the trumpet of war when the battle has begun?

Your every thought is utterly misguided; you are but a heap of waste, undone.

 

In your hands lie Dajjalic weapons, the keys to mankind\'s destruction,

You unlock the dark caves and devour the protester\'s demand for liberation,

Remember this well: along that very road, you too shall meet your devastation.

 

Search through history, turn its pages, page after page,

Man-eating tigers—cursed and condemned on every written page,

At the mere sound of their names, humanity burns with hatred and rage.

 

You turn the day into night, and night into day,

Abandon such deeds; forsake that perilous way,

Grasp the truth before you die—and bring peace to every part of life, I pray.

( [email protected] ) 

 

দম্ভ শাস্তি

জাফর পাঠান

( মানবতার বিপ্লবী কণ্ঠ )

 

দুন্দুভী বাজিয়ে কিসে দম্ভ তোর, ওরে নরাধম!

তোর হাতে রক্ত, পাতে রক্ত, রক্তাক্ত প্রতি কদম

অথচ তোর পিছু লেগে আছে- মৃত্যুর দূত যম।

 

দেখিয়ে মেঘকে ভয়- করিস মাটিকে পানিশূন্য

মাটিকে দেখিয়ে ভয়- তুই দিস না ফলাতে অন্ন

লর্ড ক্লাইভদের সাথে মিলিয়ে হাত- হস ধন্য!

 

ভেবেছিস কি তুই? চালক হবি আলোক সূর্যের?

বাতাসের গায়ে গা হেলিয়ে শিঙ্গা ফুঁকবি তূর্যের?

চিন্তার ষোলআনা ভুল তোর, স্তুপ তুই বর্জ্যের।

 

তোর হাতে দাজ্জালী অস্ত্র, মানব ধ্বংসের চাবি

কৃষ্ণগুহার তালা খুলে খাস- প্রতিবাদীর দাবি

জেনে রাখিস, ঐ পথে একদিন- তুইও হারাবি।

 

ঘেঁটে দেখ ইতিহাস, ঘেঁটে দেখ খাতায়-খাতায়

মানুষখেকো শার্দুলেরা, ধিকৃত পাতায়-পাতায়

শুনলেই এদের নাম- মানুষ ঘৃণায় তাতায়।

 

তোরা দিনকে করছিস রাত, আর রাতকে দিন

ছেড়ে দে ওসব, পথ পরিহার কর্ ঐ সঙ্গিন

মরার আগে সত্যকে ধরে- শান্তি আন্ সর্বাঙ্গীণ।