শহর —

EchoCanvas



আমরা শিখি জীবনের পথ ধরে,
প্রতিটি মানুষই রেখে যায় কোনো না কোনো দাগ —
কখনো সেই দাগে ব্যথা জাগে ,
কখনো আবার আনন্দের রোদ ঝরে নীরবে।

কিছু শিক্ষা আমাদের এগিয়ে নিয়ে যায়,
আলোহাওয়ার মতো পথ দেখিয়ে দেয় সামনে;
আর কিছু শিক্ষা—এক ধাক্কায়
ফেলে দেয় বহু দূরের অজানা ক্ষত-বনানে।

তুমি শুধু একবার এসো....
তোমার প্রতি আমার জমে থাকা সবটুকু মায়া,
সাজানো যাবে এক পুরো প্রজাপতির শহর ।

…আচ্ছা, তোমার কি প্রজাপতি পছন্দ?

  • Author: EchoCanvas (Offline Offline)
  • Published: November 28th, 2025 14:37
  • Category: Reflection
  • Views: 6


To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.