ফুলেল বসন্তে তার ডাক

Shah Alam Al Mujahid

বসন্ত, এসেছ তুমি?
ফুলে ফুলে ভরে আছে এই মন।
উদাসী দুপুরের রোমান্টিক ক্ষণে,
ডানা মেলে খুঁজি ফিরি গুনগুন গানে—
প্রজাপতি আমি,
আজ শুধু তাঁকেই প্রয়োজন।

ফুলেল বসন্তে তার ডাক
ভেসে আসে নীরব হাওয়ার সাথে,
রঙিন পাপড়ির আড়ালে লুকানো
অজানা এক আকুল ব্যথাতে।

চারিদিকে হাসে ফুল আর রঙ,
প্রকৃতি মাতে আনন্দের ছোঁয়ায়—
তবুও হৃদয়ের গভীর কোণে
শূন্যতা নীরবে কেঁদে যায়।

ফুলের ভিড়ে খুঁজি তাকে,
সুগন্ধে মাখা প্রতিটি প্রহর—
তবুও কেন এই বসন্ত জুড়ে
তারই অভাব করে অন্তর।

Comments +

Comments1

  • sorenbarrett

    A most beautiful declaration of longing for one missing. It is both joyous and melancholic a lovely write



To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.