“Indelible You”
Zafor Pathan
You shall remain—
not in the memory of any device,
but etched in the eternal pages of my heart.
Names will fade, faces vanish,
memories buried under the dust of time—
yet you, Beloved Feeling,
will linger in the remnants of every breath I take.
I have not kept you merely for love—
I have woven you deep into the essence of being,
where fear of loss cannot reach,
where separation has no language.
You shall remain—
in the final measure of every line I write,
in the deep resonance of my silence,
in the hidden blue of my tears.
If one day the world forgets me—
my name, my every trace,
still, within some poem of mine,
you will dwell—
indelible, eternal, immortal.
“অমোচনীয় তুমি”
জাফর পাঠান
তুমি থাকবে—
কোনো ডিভাইসের মেমোরিতে নয়,
আমার হৃদয়ের অক্ষয় খাতায়, অনন্ত লেখায়।
মুছে যাবে যত নাম, যত মুখের পরিচয়,
সময়ের ধুলোয় ঢেকে যাবে শত স্মৃতির আবেশ—
তবু তুমি, প্রিয়তমা অনুভব,
রয়ে যাবে আমার প্রতিটি শ্বাসের অবশেষ।
আমি তোমায় রাখিনি কেবল ভালোবেসে—
রেখেছি অস্তিত্বের গভীরে গেঁথে,
যেখানে হারানোর ভয় পৌঁছায় না,
যেখানে বিচ্ছেদের কোনো ভাষা নেই।
তুমি থাকবে—
আমার লেখা প্রতিটি পংক্তির অন্ত্যমিলে,
আমার নীরবতার গভীর ব্যঞ্জনায়,
আমার অশ্রুর লুকানো নীল জলে।
যদি একদিন পৃথিবী ভুলে যায় আমায়—
আমার নাম, আমার সব পরিচয়,
তবুও আমার কোনো এক কবিতার ভেতরে
তুমি থাকবে—
অমোচনীয়, অক্ষয়, অনন্তময়।
-
Author:
Zafor Pathan (Pseudonym) (
Offline) - Published: March 26th, 2026 12:49
- Category: Love
- Views: 3
- In collections: Zafor Pathan's Poetry.

Offline)
Comments1
Immortalization is what all seek and to offer it to another is a wonderful gift. A lovely write
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.