দূরালাপ ৬

DiscoverByPiko

আচ্ছা, নতুন কাশফুল দেখলে কি
আমার কথা মনে পড়ে না?

যাওয়ার কথা ছিল,
হয়তো আর হবে না।

আচ্ছা, মনে আছে সদেশের কথা?
কত বায়না করতাম সেখানে যাওয়ার। 

ঘাসের ফাঁকে ছোট ছোট ড্যান্ডেলিয়ন ফুল থাকতো।
দেখতে কী যে সুন্দর,
সাদা, নরম, তুলোর মতো।

আমার খুব পছন্দ ছিল ফুলগুলো,
কিন্তু তোমার একদমই ভালো লাগতো না।
কারণ, ওদের ছোট ছোট বীজগুলো
ঘাসফুলের মতো শরীরে লেগে যেত। 

ওখানকার সবচেয়ে সুন্দর ছিল বাতাসটা।
বৃষ্টির দিনে ভেজা মাটির গন্ধ পাওয়া যেত,
যেন শহরের বুকের এক টুকরো গ্রামীণ পরিবেশ।

স্পর্শ ছাড়াও কাউকে আঁকড়ে ধরে রাখা যায়,
তোমায় না পেলে হয়তো কখনো জানতে পারতাম না।

আচ্ছা, আমাদের মধ্যে এত দূরত্ব কেন?
দূরত্ব কি সত্যি ভালোবাসা কমিয়ে দেয়?

  • Author: DiscoverByPiko (Offline Offline)
  • Published: October 5th, 2026 07:04
  • Category: Unclassified
  • Views: 2
Comments +

Comments1

  • sorenbarrett

    Simply beautiful this poem speaks of nature as an allegory to relationships and the sticking of the seeds like the meeting of people and the adherence of one to another. Distance makes no difference in love. Well done



To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.