বসন্ত কি আসবে ?

EchoCanvas

এই ঘুম না ভাঙুক , বসন্ত আসার আগে ,
আমি ছুঁয়ে নেই কৃষ্ণচূড়ার রঙ,
আর তুমি থাকো কল্পনায়। 

 সপ্নে একটা কালো প্রজাপতি আছে ,
ও তোমার আমার গল্প লিখে।
ও ,না আমায় ভয় দেখায় , 
ঘুম ভাঙলেই তুমি হারিয়ে যাবে।
জানো ? আমার কালো পছন্দ না ,
তাও চোখে কাজল রাখি।

তাই ঘুম না ভাঙুক , বসন্ত আসার আগে। 

  • Author: EchoCanvas (Offline Offline)
  • Published: November 16th, 2025 09:57
  • Comment from author about the poem: my quiet escape into a dream where imagination and emotions meet .
  • Category: Short story
  • Views: 14


To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.