কবিতা আমার প্রাণের ভাষা,
কবিতা আমার মুখ,
কবিতার সাথে গলাগলি করে
পাই যে কত সুখ।
কবিতার কোলে মাথা রেখে আমার
ঘুম পায় বড় সুখে,
কবিতার ভাষায় কথা বলি আমি
বুঝতে পায় যেন লোকে।
কবিতার ভাষায় প্রতিবাদ তোলে,
বিদ্রোহী হয়ে উঠি,
কবিতার সাজে সৈনিক সেজে
রণভূমে তাই ছুটি।
এই কবিতা একদিন মোর হৃদয়ে মিশে গেল,
স্বপ্নের মতো রূপকথা হঠাৎ দেখা দিল।
সেই অভিজ্ঞতা, স্মৃতি যত
আমার মনে গাঁথা রইল।
সেই থেকে আমি কবিতার লাগি
উজাড় করি প্রাণ,
কবিতার হাতে মাথা রেখে
যেন টিকায় সম্মান।
কবিতা আমার হৃদয় জুড়ে,
কবিতা আমার সঙ্গ,
কবিতার কথা ভাবি সারাক্ষণ—
কবিতাতেই আমার রঙ।
-
Author:
Shah Alam Al Mujahid (
Offline) - Published: March 16th, 2026 10:30
- Comment from author about the poem: কবিতা আমার অনুভূতি ও জীবনের সঙ্গী। এই ছোট কবিতাটি সেই পথচলারই একটি প্রকাশ।
- Category: Spiritual
- Views: 3
- Users favorite of this poem: Tristan Robert Lange
- In collections: Poetic Journey ✅.

Offline)
Comments1
My friend, this speaks to something many of us who write understand…that poetry is not just words but a place we return to again and again. The way you describe poetry as both comfort and rebellion feels very true to the life of a poet. I really enjoyed this. 🌹🖤🙏🕯️🐦⬛
বন্ধু, এই কবিতাটি এমন এক অনুভূতির কথা বলে যা আমাদের অনেক লেখকের কাছেই গভীরভাবে পরিচিত… কবিতা শুধু শব্দ নয়, এটি এমন এক আশ্রয় যেখানে আমরা বারবার ফিরে আসি। আপনি যেভাবে কবিতাকে একদিকে সান্ত্বনা, আর অন্যদিকে প্রতিবাদের শক্তি হিসেবে দেখিয়েছেন, তা একজন কবির জীবনের সত্যকে খুব সুন্দরভাবে প্রকাশ করে। আপনার লেখা পড়ে সত্যিই ভালো লাগলো। 🌹🖤🙏🕯️🐦⬛
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.