পতনকালে নিরস আভায় মেতে ওঠে সূর্য,
সোনালি বর্ণের চাঞ্চল্য আকাশজুড়ে মাখে—
সর্বশেষ সেই মাখা।
চারিদিক শান্ত, চিরশীতল হাওয়া বহে,
গুনগুনিয়ে গায় যেন জীবকূলেরা এসে—
হৃদয়ে ছবি আঁকা।
চায় না ফেলে যেতে জগৎ-সভার আয়োজনকে,
চায় না যেতে আঁধারঘেরা বিরাণ ভূমির ফাঁকে—
থাকতে চাই না একা।
মানবজীবন সূর্যের মতো—আসা-যাওয়ার পালা;
থাকবে না রে কেউ চিরদিন, থাকবে কর্মের খেলা—
ইতিহাসে লেখা।
-
Author:
Shah Alam Al Mujahid (
Offline) - Published: March 21st, 2026 23:15
- Comment from author about the poem: এই কবিতায় আমি সূর্যাস্তের শেষ মুহূর্তের স্বর্ণালী আলোর চিত্র এবং প্রকৃতির শান্তি ফুটিয়ে তুলেছি। পাশাপাশি জীবনের ক্ষণস্থায়ীতা, একাকিত্বের ভীতি এবং আমাদের কর্ম ও ইতিহাসের স্থায়ী প্রভাব নিয়ে ভাবার আহ্বান জানিয়েছি। আশা করি, প্রতিটি পাঠক এই প্রকৃতি ও জীবনচেতনার নরম অনুভূতিগুলো হৃদয়ে ধারণ করতে পারবেন।
- Category: Reflection
- Views: 9
- In collections: Poetic Journey ✅.

Offline)
Comments1
Life like the sun is a cycle and each day is new. Well written
To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.